বিজ্ঞাপন

ভারতের হিমাচল প্রদেশে ৫.০ মাত্রার ভূমিকম্প

ভারতের হিমাচল প্রদেশে ৫.০ মাত্রার মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৫ জুন) রাতে আঘাত হানা ভূমিকম্পে রাজ্যটির কাংড়া, চাম্বা এবং এর আশপাশের বিভিন্ন জেলা প্রকম্পিত হয়। এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার রাত ১০টা ৪ মিনিটে সংঘটিত ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ধর্মশালা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে কাংড়া-চাম্বা সীমান্তের কাছে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার। কেন্দ্রস্থল কাংড়া জেলার ধার গোদাই এলাকার কাছে।

কম্পন অনুভূত হওয়ার পর ধর্মশালা ও আশপাশের এলাকার অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত রাজ্যের কোনো অংশ থেকে প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কাংড়া ও চাম্বা জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। দুটি জেলাই ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে ‘সিসমিক জোন-৫’-এর অন্তর্ভুক্ত, যা সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কাপূর্ণ অঞ্চলগুলোর একটি। এদিকে ভূমিকম্পের কম্পন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় এবং পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

চণ্ডীগড়ের বাসিন্দা বলদেব চাঁদ, তিনি একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় থাকেন। তিনি বলেন, ‘ঘুমানোর প্রস্তুতি নেয়ার সময় আমি হালকা কম্পন অনুভব করি। কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল।’

বিজ্ঞাপন

পড়ুন : মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন