বিজ্ঞাপন
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা।
আজ দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক ড্রাইভার লক্ষ্মীরচর মধ্যে পাড়ার মনসুর আলীর পুত্র।
জামালপুর সদর থানার ওসি মোঃ নাজমুস সাকিব জানান, জমি নিয়ে বিরোধে দুপুরে আব্দুল হককে প্রবাসী ভাতিজা আব্দুস সালাম এবং তার লোকজন দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পড়ুন- ঢাকা আর বাসযোগ্য নেই, সব রোগের মূল বুড়িগঙ্গা: স্থানীয় সরকার মন্ত্রী
বিজ্ঞাপন


