বিজ্ঞাপন

বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

পঞ্চগড়ের বোদায় সরকারি ২৮ টি ইউক্যালিপটাস গাছ প্রশাসনের বিনা অনুমতিতে অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহজাহান আলী ও সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের বিরুদ্ধে।তবে এ নেতাদের দাবী তারা পাঠাগার উন্নয়নের জন্য গাছ বিক্রি করেছেন।

বিজ্ঞাপন

শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, কালিয়াগঞ্জ বাজারের মসজিদ সংলগ্ন সড়কের ১৯ টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছে কাঠ ব্যবসায়ী ও ইউপি সদস্য রতিকান্ত।আরো কাটার চলমান রয়েছে ৯ টি গাছ।ইউপি সদস্যের দাবী তিনি ৯৮ হাজার টাকায় সমিতির কাছে গাছ ক্রয় করেছেন।

স্থানীয়রা জানান,গাছগুলো কাটার কোনও বৈধতা নেই তারপরও দলীয় প্রভাব বিস্তার করে গাছগুলা কর্তন করছে।এর আগেও পাঠাগারের রোপন করা গাছ প্রশাসনকে না জানিয়ে একাধিকবার কর্তন করছিল কিন্তু কোন উন্নয়ন নাই পাঠাগারের।

জানা যায়,কালিয়াগঞ্জ কৃষি সংঘ সাধারন পাঠাগার নামের একটি সংগঠন দীর্ঘ কয়েক বছর আগে এলজিইডির সড়কে গাছ রোপন করেন।সংগঠনটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সম্পাদক জহিরুল ইসলাম বাবুল।আওয়ামীলীগপন্থী হওয়ায় তাদেরকে বাদ দিয়ে ইউনিয়ন বিএনপির নেতারা গাছ বিক্রি করে দেয়।

বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, বিনা অনুমতিতে সরকারি কোনও গাছ কাটার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পড়ুন- ৬ নবজাতকের মৃত্যু: পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন