সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে দলীয় বিভাগে দুটি ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। আজ শনিবার (৬ জুন) প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ব্যক্তিগত বিভাগে দুটি স্বর্ণপদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে (১২.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ এবং ফ্লোর ইভেন্টে (১১.৬০০) পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে (১৩.১৫০) পয়েন্ট পেয়ে স্বর্ণ পদক অর্জন করেন।
উল্লেখ্য, আগামীকাল রোববার (৭ জুন) বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দলের সিনিয়র তিনটি এবং জুনিয়র তিনটি করে মোট ছয়টি ইভেন্টে ফাইনালে অংশগ্রহণ করবে। সিঙ্গাপুর মিশনে বাংলাদেশ জিমন্যাস্টিকস দলের কিট স্পন্সর দৌড়।
বিজ্ঞাপন


