বিজ্ঞাপন

মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে: সমাজ সেবক মোজাম্মেল

মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলা ধুলায় মনোনিবেশ করতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের দেশ গড়ার কারিগর। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা স্বাস্থ্য মনকে সতেজ রাখে।

বড়মা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল খেলায় উদ্বোধক হিসেবে বক্তব্যকালে বিশিষ্ট সমাজসেবক ডিভাইন ক্রিয়েটিভ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন গতকাল উপজেলার কানিহারি ইউনিয়নের খেলার মাঠে এসব কথা বলেন।

খেলার উদ্বোধক আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জেলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিয়েছেন । যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় খেলোয়ার সৃষ্টি হয়।

উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও ফুটবল ফাইনাল খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন

পড়ুন : ফুলজোর নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন