বিজ্ঞাপন

দেশে ফিরেছে বাংলাদেশ দল, কোচ গেলেন ম্যানিলা

সান মারিনোতে ফিফা প্রীতি ম্যাচ খেলে আজ বিকেলে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। হামজা, সামিত ও ফাহমিদুল ছাড়া বাকি ফুটবলাররা দেশে এসেছেন। জায়ান আহমেদ ও তারিক কাজীর লিগ চলমান থাকলেও তারা ঢাকায় এসেছেন অন্য ফুটবলারদের সাথে।

ফুটবলার ও কোচিং স্টাফের অন্য সদস্যরা আজ ঢাকায় আসলেও হেড কোচ থমাস ডুলি অবশ্য আসেননি। তার সহকারী মার্কোকেও দলের সঙ্গে দেখা যায়নি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হেড কোচ ফিলিপাইনের ম্যানিলায় এবং সহকারী কোচ কানাডায় গেছেন। তারা পরবর্তীতে আসবেন।’ বিশ্বকাপের মৌসুমে কোনো দেশের ফুটবল কার্যক্রম সেভাবে থাকে না। বাংলাদেশের ঘরোয়া ফুটবল আগস্টের আগে শুরু হচ্ছে না। জাতীয় দলের পরবর্তী ম্যাচ সেপ্টেম্বর উইন্ডোতে।

বাংলাদেশ সান মারিনো গিয়েছিল ইথিপিওয়ান এয়ারলাইন্সে। ফলে আফ্রিকায় ইদ্দিস আবাবায় যাত্রাবিরতি ছিল। ফেরার সময় অন্য পথে এসেছে। রোম থেকে এমিরেটসের ফ্লাইটে আসায় এবার যাত্রা বিরতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্য থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় পৌঁছান জামালরা।

পুরুষ ফুটবল দল আজ আসলেও নারী দল আগামীকাল দেশে ফিরবে। গতকাল ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে হেরেছেন মারিয়ারা। আজ রাতে গোয়া থেকে রওনা হয়ে মুম্বাই যাবেন ঋতুপর্ণারা। সেখানে ঘন্টা ছয়েক যাত্রা বিরতির পর আগামীকাল দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে বাংলাদেশ দল। হেড কোচ পিটার বাটলার ঢাকায় আসার পর ইংল্যান্ড যাবেন। ফিটনেস কোচ ক্যামেরন লর্ড গতকালই অস্ট্রেলিয়ায় রওনা হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : আশা জাগিয়ে হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন