অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনাজপুরে ১ ঘণ্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
সচেতন গ্রাহক ফোরাম, দিনাজপুর জেলা-এর উদ্যোগে ৮ জুন ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংক দিনাজপুর শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সদস্য সচিব আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে উপস্থিত গ্রাহক ও সচেতন নাগরিকরা ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে বিতর্কিত ও অবৈধ নেতৃত্বের অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যাংক খাতে জড়িত দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।
তারা গ্রাহকদের ওপর সংঘটিত পুলিশি হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিচারের আওতায় আনারও দাবি জানান।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সাধারণ গ্রাহক রিয়াজুল কবির, আবু বক্কর, রাশেদুল ইসলাম রিপন, নাজমুল হক মেল্লা, হাফেজ মমিনুল ইসলাম, মোল্লা মোঃ তোয়াব আলী এবং মাওলানা সাজেদুর রহমানসহ, নার্গিস আরা বেগম ও হামিদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।
দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১
দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |
ইমি/


