বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট ওমর।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে তিনি জানান, ঢাকা–সিলেট মহাসড়ক দিয়ে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস একই দিকে চলাচলকারী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয়। আহত হন অন্তত আটজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট ওমর আরও জানান, দুর্ঘটনার পর বাস ও পিকআপের চালক এবং তাদের সহকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পড়ুন: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন