বিজ্ঞাপন

ঝিনাইদহে ভোর বেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের ঝটিকা মিছিল

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মিছিল সংগঠিত হয়েছে । আজ ভোর সাড়ে ৫টার দিকে শহরের পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সরকারী কেসি কলেজ পর্যন্ত যেয়ে শেষ হয় । সোস্যাল মিডিয়ায় মিছিলটির ভিডিও রিতিমতো ভাইরাল হয়েছে ।

বিজ্ঞাপন

মিছিলটির নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল ইমরান । এসময় তাদের হাতে একটি ব্যানার দেখা যায় । মিছিলটিতে অন্তত ২০-২৫জন অংশগ্রহণ করে । ব্যানারে লেখা ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনের ট্রাইবুন্যাল বন্ধ কর । আওয়ামীলীগের নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই । আল-ইমরান সাধারণ সম্পাদক । বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখ ।

মিছিলের ভিডিওতে আরো দেখা যায়, তারা বারবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা স্লোগান দিতে থাকে । শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে । আওয়ামীলীগের নিষেধাজ্ঞা মানিনা, মানবো না । এরপর আল ইমরান নিজেই স্লোগান দিতে থাকেন । তার স্লোগানে তিনি বলেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে । শেখ হাসিনার সরকার বার বার দরকার । লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাচতে চাই ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে অনুষ্ঠিত হওয়ায় মিছিলটি অল্প সময়ের মধ্যেই শেষ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে ছাত্রলীগ বা সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি ।

পড়ুন:পটিয়ায় হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন যুবক, গ্রেফতার ১

দেখুন:কেন পাচারের টাকা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার? |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন