বিজ্ঞাপন

পটিয়ায় যুবলীগ কর্মীসহ দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে যুবলীগের এক সক্রিয় কর্মীসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

সোমবার (৮ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাই এলাকা থেকে মো. খোরশেদ আলম (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জঙ্গলখাইন ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পটিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন ধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এদিকে পৃথক আরেক অভিযানে রাত ১টার দিকে জিরি ইউনিয়নের দক্ষিণ সাইদাইর এলাকায় দেলোয়ার হোসেন সহ তার পরিবারের উপরের হামলার ঘটনায় জয়নাল আবেদীন (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন