বিজ্ঞাপন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি|

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিলো। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘননাস্থলেই চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার অফিসার (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,নিহত ব্যক্তিদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে । আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পড়ুন : রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন