বিজ্ঞাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

ওয়ানডেতে ২২ বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল কেবল এক ম্যাচে। সেটা এসেছিল ২০০৫ সালে। ২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে বাংলাদেশের উত্থানের পর বাকিসব টেস্ট খেলুড়ে দেশকে এই ফরম্যাটে হারালেও অজিরা ছিল অধরা। এবার ঘরের মাঠে সেই অজি বধ! চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের অলরাউন্ডার পারফরম্যান্সে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক। জবাবে অস্ট্রেলিয়া ৪২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টি হানা দেয়। এরপর খেলা আর মাঠে না গড়ালে ডিএল মেথডে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর ১৬তম ওয়ানডে ম্যাচে অজিদের বিপক্ষে দ্বিতীয় জয়ের দেখা পেল টাইগাররা।

মিরপুরের হোম অব ক্রিকেটে নাহিদ রানার গতির তোড়ে ভেসে গেল শক্তিশালী অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৯ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

এদিন টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে বৃষ্টির আগে ৪২ ওভার ২ বলে ৯ উইকেটে ১৯১ রান করে অস্ট্রেলিয়া। পরবর্তীতে বৃষ্টি আর না থামায় বাংলাদেশ বৃষ্টি আইনে জিতে যায়।

বিস্তারিত আসছে…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন