বিজ্ঞাপন

মোসাদ্দেকের ঝড়ো ব্যাটে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা মোসাদ্দেক হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করেছে। আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

এদিন বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে ও ব্যক্তিগত ৫ রানে ফেরেন সাইফ হাসান। নাথান এলিসের বলে আউট হন তিনি।

তবে এরপর হাল ধরেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এ জুটি ৯১ বলে ৯৬ রান তোলেন। যেখান তানজিদ ৪৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৪ করে এলিসের শিকার হন ও শান্ত ৮৬ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৭ করে ম্যাট রেনশর বলে মাঠ ছাড়েন। মাঝে রেনশর বলেই দ্রুত ফিরে যান লিটন দাস (৭)।

এরপর ম্যাচের হাল ধরেন মোসাদ্দেক হোসেন ও তাওহীদ হৃদয়। তারা ৯০ বলে ৭৫ রান করেন। হৃদয় অবশেষে ৫১ বলে ৩১ রান করে আউট হন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম বেশিক্ষণ টিকতে পারেননি।

তবে প্রায় ৪ বছর পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন নতুন করে নিজের অস্তিত্বের জানান দেন। শেষ পর্যন্ত অপরাজিত থেকে এই ব্যাটার ৭০ বলে ৮৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। তাকে দারুণ সঙ্গ দেওয়া তাসকিন আহমেদ শেষ বলে আউট হওয়ার আগে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান নাথান এলিস। আর ২টি করে উইকেট লাভ করেন লিয়াম স্কট ও ম্যাট রেনশ।

পড়ুন:১২ লাখ রোহিঙ্গার তথ্য যুক্ত হচ্ছে সরকারি সার্ভারে

দেখুন:অবাক পুলিশ, তরুণের কোমরে তিনটি বিদেশি পিস্তল! |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন