বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের এমডির প্রত্যাহারের দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

ইসলামী ব্যাংকের বাংলাদেশ পি এল সি -এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খোরশেদ আলম-এর প্রত্যাহারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ জুন) সকালে কালিয়াকৈর বাজার রোড এলাকায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ব্যাংকের বিভিন্ন গ্রাহক ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মোঃ আজাহারুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা মোহসীন ও জাকির হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ ব্যাংকের ভাবমূর্তি ও কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা তার প্রত্যাহারের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা পরিচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

পড়ুন- ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন