বিজ্ঞাপন

কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ভাতিজার কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত নিয়ামত আলী অভিযুক্ত ইরশাদ আলীর চাচা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৯ জুন) বেলা ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কামালহাট গ্রামে ইরশাদ আলীর দোকান আছে। দোকানে ব্যবসা করার জন্য ইরশাদকে তার চাচা ৫ হাজার টাকা ধার দেয়। ওই টাকা চাওয়া নিয়ে এর আগে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইরশাদ তার চাচা কে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন- অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন