বিজ্ঞাপন

দোহারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে। মঙ্গলবার সকালে দোহার উপজেলা অডিটোরিয়ামে গুড নেইবারস দোহার সিডিপি এর আয়োজনে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা করা হয়। পরিষদ প্রাঙ্গনে পরিবেশকে সবুজ রাখায় বিভিন্ন ধরণের গাছের চারা রোপণ করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ এর দোহার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মি. বিমল গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।

সহকারী প্রকল্প ব্যবস্থাপক (প্রোগ্রাম) মি. উৎসব বৈরাগীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো, শামীম হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন্নাহার খান, গুড নেইবারস্ দোহার সিডিসি সভাপতি বজলুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিএাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন