বিজ্ঞাপন

আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে জাতীয় নিরাপত্তা পরিদর্শক কোর্স সম্পন্ন

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে। ৭ কর্মদিবসব্যাপী এই প্রশিক্ষণে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে সফলতার সঙ্গে কোর্স শেষ করেন।

প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক National Inspector তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য নিরাপত্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আসন্ন আইকাও অডিটের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন আইকাও সিকিউরিটি অডিটে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ এর মাধ্যমে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টররা যথাযথ প্রশিক্ষণ পেয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা তদারকি কার্যক্রম পরিচালনায় আরও সক্ষম হবেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন