মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আম গাছে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে ফয়সাল হোসেন (১৮) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে তাসনুভা ফিলিং স্টেশন চত্তরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। সে ওই ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, বিকেলে ফিলিং স্টেশনের একটি আমগাছে পতাকা টানাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হয় ফয়সাল। পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যূ হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
পড়ুন : ভৈরবে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক, মামলা দায়েরের প্রস্তুতি


