মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল ( এমবিকেটি) যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে বাংলাদেশি মালিকানাধীন তিনটি মুদিখানা দোকান সিলগালা ও মামলা জব্দ করেছে।
কুয়ালালামপুর শহরে থেকে ৪শত কিলোমিটার দূরে তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের সহয়তায় মঙ্গলবার (৯ জুন) বেলা ১১ টার শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে।
তেরেঙ্গানু মেয়র লিজান চে-মাত জানান, স্থানীয় ব্যবসা আইনের কঠোর বাস্তবায়ন এবং অবৈধ কার্যক্রম বন্ধ করার লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে সরকারের নির্দেশে।
তদন্তে জানা যায়, ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠান স্থানে কর্তৃপক্ষের কোন বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল, যা এমবিকেটি ২০১৩-এর ট্রেড, business and industry লাইসেন্সিং উপ আইন ৩(১)ধারা লঙ্ঘন করে। এর প্রেক্ষিতে উপ-আইন ৩৮- এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে দোকানগুলো সিলগালা করার আইনি পদক্ষেপ নেয়া হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো , শফিকাহ মাজু এন্টারপ্রাইজ, চ্যাহায়া তানজুং এন্টারপ্রাইজ এবং আরআর দামাই জয়া ট্রেডিং। এ সময় জব্দ হওয়ার সমস্ত মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চেনড্রিংয়ে অবস্থিত এমবিকেটির ইনফোর্সমেন্ট এন্ড কার পার্কিং সার্ভিস বিভাগের স্টোরে পাঠানো হয়েছে।
মেয়র জানিয়েছেন, দেশের স্বার্থে, আইনশৃঙ্খলা রক্ষার্থে, বৈধ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার জন্য সরকারের নির্দেশ অনুযায়ী এধরনের কঠোর ইনফোর্সমেন্ট অভিযান আগামীতেও জোরদার রাখা হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে কর্মী ভিসা ব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে ব্যবসা করার বিরুদ্ধে কঠোর হুঁ শাড়ি দেন।
পড়ুন- সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফেরাতে শান্তিরক্ষীরা সাহস-ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে: প্রধানমন্ত্রী


