বিজ্ঞাপন

কালিয়াকৈরে নৌকা দুর্ঘটনা: নিখোঁজ ১, আহত ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর বড় মসজিদ সংলগ্ন নদীতে নৌকা দুর্ঘটনায় একজন নিখোঁজ এবং চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত ১০ টার দিকে নদী পারাপারের সময় একটি যাত্রীবাহী ছোট নৌকার সঙ্গে পিকনিক ট্রলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, নদী পারাপারের সময় যাত্রীবাহী ছোট নৌকাটির ওপর একটি পিকনিক ট্রলার উঠে গেলে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে আহতদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, হাফিজুর নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মনি জানান, “নদী পারাপারের সময় হঠাৎ একটি পিকনিক ট্রলার ছোট নৌকার ওপর উঠে যায়। এতে নৌকায় থাকা যাত্রীরা ছিটকে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।”

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার বিষয়ে আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পড়ুন- বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন