বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবসে হবিগঞ্জে মানববন্ধন, জলাশয় ও খোয়াই নদী রক্ষার দাবি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ এবং পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখননের দাবিতে আজ বুধবার( ১০ জুন) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় দিন দিন ভরাট ও দখলের শিকার হচ্ছে। এসব জলাশয় সংরক্ষণ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি পাবে।


তারা আরও বলেন, পুরাতন খোয়াই নদী দখল ও ভরাটের কারণে তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। নদীর প্রকৃত সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত পুনঃখননের মাধ্যমে নদীকে পুনরুজ্জীবিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জলাশয় দখল বন্ধ এবং নদী রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষ জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেন বাপা নেতৃত্ববৃন্দ।

পড়ুন- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন