আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১০ নম্বর গোড়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. মফিজুর রহমান(মফিজ)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় বিভিন্ন স্থানে প্রচারিত একটি পোস্টারের মাধ্যমে তিনি নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
মো. মফিজুর রহমান মফিজ জানান, জনগণের সেবাকে লক্ষ্য করেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জন-সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম শুরু করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। এরই ধারাবাহিকতায় মো. মফিজুর রহমান মফিজও তার নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু হবে।
পড়ুন- আদ-দ্বীনের জবাবে সন্তুষ্ট নই, সিদ্ধান্ত হবে বৈঠকের পর: স্বাস্থ্যমন্ত্রী


