১১ দলীয় জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। বুধবার (১০ জুন) বাদ জোহর অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যকালে এই আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির বলেন, খেলাফত আন্দোলন কোনো জোটে নেই। বিগত নির্বাচনে খেলাফত আন্দোলন এককভাবেই নির্বাচনে অংশ নিয়েছে।
তিনি বলেন, নির্বাচনের আগে জুলাই শহিদ ও শাপলা চত্বরে শহিদ পরিবারের পুনর্বাসন এবং গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে ছিল খেলাফত আন্দোলন। তবে নির্বাচনি সমঝোতা না হওয়ায় খেলাফত আন্দোলন কোনো জোটে অংশগ্রহণ করেনি। এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম ১১ দলীয় জোটে ব্যবহার না করার আহ্বান জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।
পড়ুন : হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল


