বিজ্ঞাপন

প্রাইভেট পড়ানোর ফাঁকে কিশোরীকে নিয়ে উধাও মসজিদের ইমাম, অভিযুক্ত ইমাম গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দরে প্রাইভেট পড়ানোর সুবাদে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে অভিযুক্ত ইমাম ও কিশোরী—দু’জনকেই উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার ওই কিশোরীকে প্রাইভেট পড়ানোর মাধ্যমে পরিচয়ের সুযোগ নিয়ে তাকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যাওয়ার অভিযোগ ওঠে গনি বেপারী জামে মসজিদের ইমাম আব্দুল আল মাসুদের বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা আমজেদী বেগম বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই বন্দর থানা পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে ইমাম ও কিশোরীকে একসঙ্গে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় । পরে কুমিল্লার বুড়িচং হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় দু’জনকেই উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৭)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৭ ও ৩০ ধারায় দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নিখোঁজের ২৮ ঘন্টা পর মেঘনা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন