খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নবগঠিত আহবায়ক কমিটির নির্বাহী পরিষদের দ্বিতীয় সভা বৃহষ্পতিবার (১১জুন) বেলা ১টায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিক ইউনিয়নের কর্মপরিকল্পনা গ্রহণ, পরবর্তী সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রসঙ্গে বিস্তারিত আলাচনা হয়। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, ১২ জুন শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন কার্যালয়ে আহ্বায়ক কমিটির সাথে সাধারণ সদস্যদের মতবিনিময় ও মতামত গ্রহণ। ১৩ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন কার্যালয়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আলোচনা সভা। ১৪ জুন রোববার বেলা ১১টায় নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়। ১৫ জুন সোমবার বেলা ১১টায় ইউনিয়ন কার্যালয়ে সাধারণ পরিষদের সভা ও নির্বাচনী তফসিল ঘোষণা।
সভায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, নেতৃত্ব শুন্য ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংগঠনের সাধারণ সদস্যদের আহবায়নে গঠনতন্ত্রের বিধিবিধান অনুসরণে সম্প্রতি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ জন সদস্যের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভায় গঠিত আহবায়ক কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির প্রতি সকল সদস্যদের আস্থা ও বিশ্বাস রয়েছে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, যেহেতু নবগঠিত আহ্বায়ক কমিটি একমাত্র বৈধ কমিটি সেহেতু এই কমিটি একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার কার্যক্রম চলমান। এ অবস্থায় আদালতের রায় এবং সাধারণ সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। নেতৃবৃন্দ অন্য কোন কমিটির নাম বা পদ-পদবির পরিচয় ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বর্তমান আহবায়ক কমিটি খুব শীঘ্রই সকল সদস্যের সাথে আলোচনান্তে সাধারণ সভার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে রয়েছে। এমন অবস্থায় সংগঠনের ঐক্য প্রক্রিয়া বিনষ্ট হয় এমন কোন কার্যক্রমে কোন সদস্যকে না জড়ানোর বিশেষ অনুরোধ করা হলো।
সংগঠনের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে ও সদস্য বাপ্পী খানের পরিচালনায় বক্তৃতা করেন মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান ও শেখ জাহিদুল ইসলাম।
পড়ুন : খুলনায় হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট


