বিজ্ঞাপন

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণসহ ব্যাপক কর্মসূচি সরকারের

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে বিস্তৃত কর্মসূচির ঘোষণা দিয়েছে সরকার। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী-খাল ও জলাধার খনন এবং একাধিক বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০২৬-২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের আওতায় ৫৬ লাখ চারা রোপণের পরিকল্পনাও রয়েছে।

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাড়ি বা আঙিনায় এক কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশ কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগামী অর্থবছরে ১৫টি সিএএমএস এবং ১৬টি সি-সিএএমএস স্টেশনের মাধ্যমে নিয়মিত বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে। যানবাহনের দূষণ কমাতে বিআরটিএর মাধ্যমে ১০টি আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন করা হবে এবং ইলেকট্রিক বাস সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।

এছাড়া ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন গাইডলাইন ও বিধিমালা প্রণয়ন করা হবে। ‘রিডিউস, রিইউজ, রিসাইকেল (৩আর)’ নীতির আওতায় আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন