বিজ্ঞাপন

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির যুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া ৩ ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের ঘোষিত দলে আগের সিরিজ থেকে বাদ পড়েছেন দুই পেসার রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া ইনজুরির কারণে থাকছেন না আরেক পেসার তানজিম হাসান সাকিব। এদিকে, সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে আর থাকতে চাচ্ছেন না টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন আরেক টপ-অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়।

৩ ম্যাচের ওয়াডে সিরিজে এরই মধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। ১৪ জুন তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

১৭ জুন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ১৯ জুন ও ২১ জুন। সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। বিকেল ২টা থেকে শুরু হবে ম্যাচ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

বিজ্ঞাপন

পড়ুন : আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে বাংলাদেশের দুই তারকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন