অর্থনৈতিক শুমারি ২০২৪ এর ন্যাশনাল রির্পোট বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালযের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে -অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ- উল- হাসান,অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) শামসুল হক,
এনএসআই রাজবাড়ীর যুগ্নপরিচালক এবিএম ফারুক,রাজবাড়ী জেলা পরিষদের প্রধান
নির্বাহী হুমায়ন কবির,জেলা পরিসংখ্যান অধিদপ্তর রাজবাড়ীর উপ- পরিচালক রেজাউল করিম,রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ,গোয়ালন্দ উপজেলা পরিসংখান অফিসার দিপ্তী রানী পাল, প্রমুখ।
সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী সমাজ, সাংবাদিকবৃন্দ ও উপস্থিত ছিলেন।
দেখুনঃকালিয়াকৈরে স্কুলছাত্রীর ভিডিও টিকটকে ছড়িয়ে সম্মানহানি, আটক ২
ইমি/


