বিজ্ঞাপন

৯ লাখ টাকা নিয়ে উধাও লাইব্রেরির মালিক আশরাফুল

৯ লাখ টাকা নিয়ে উধাও লাইব্রেরির মালিক আশরাফুল মোঃ আশরাফুল আলম সিদ্দিকী। তিনি মেসার্স ব্রিলিয়ান্ট মাদ্রাসা লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী। পিতার নাম মোঃ আবু বকর সিদ্দিকী গ্রামের বাড়ি পাঁচিল, হাট বয়ড়া, থানা সিরাজগঞ্জ সদর। পালিয়ে যাওয়ার পর পাওনাদার মোঃ রফিকুল ইসলাম আদালতের স্মরণাপন্ন হয়েছেন। সেই মোতাবেক জজ কোর্টের এ্যাডভোকেট মোঃ আবুল কাশেম (৪) এম.এস.সি, এলএলবি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, ব্যবসায়িক কাজে টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় রফিকুলের নিকট হইতে ৯,০০,০০০/- (নয় লক্ষ) টাকা হাওলাত হিসাবে গ্রহণ করেন আশরাফুল। উক্ত টাকা পরবর্তী ৩ মাসের মধ্যে রফিকুলকে নগদে এককালীন ফেরত প্রদান করিবেন। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও আশরাফুল উক্ত টাকা ফেরত প্রদান না করিলে তাগাদা দেওয়ার একপর্যায়ে গত ২০/০৫/২০২৬ তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এজেন্ট ব্যাংকিং-এর অনুকূলে নয় লক্ষ টাকার একখানা চেক প্রদান করেন। যাহার চেক নং- ঘড়. ওউউ ৭৭৯৯৬৩৯, হিসাব নং- ২০৫০৭৭৭০১০১২৮১৪০৫, তারিখ ২০/০৫/২০২৬ ইং।

নোটিশে আরও বলা হয়, চেকখানা নগদায়ন করিতে চাহিলে নগদায়ন করিতে নিষেধ করিয়া প্রথমে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা নগদ প্রদান করিয়া উক্ত চেকে টাকার অংক ও কথায় কাটিয়া ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা লিখিয়া দেন এবং পরবর্তীতে আরও ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ফেরত প্রদান করিয়া উক্ত চেকে ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকার অংক ও কথায় কাটিয়া ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা লিখিয়া দিয়া উক্ত টাকা অতিশীঘ্রই ফেরত প্রদান করিবে মর্মে মৌখিক অঙ্গীকার করেন। কিন্তু পাওনা অবশিষ্ট ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা ফেরত প্রদান না করিলে উক্ত চেকটি গত ইং ০৮/০৬/২০২৬ তারিখে অগ্রণী ব্যাংক লিমিটেড, কালিবাড়ী শাখা, সিরাজগঞ্জ-এ নগদায়নের জন্য জমা প্রদান করিলে উক্ত ব্যাংক কর্তৃপক্ষ উক্ত তারিখে স্মারক লিপি প্রদান করেন।

নোটিশে আরও বলা হয়, হিসাব নম্বর বন্ধ থাকা স্বত্ত্বেও চেক প্রদান করিয়া ১৩৮ ধারা মোতাবেক অপরাধ করিয়াছেন। তাই, অত্র লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনাকে অবগত করানো যাইতেছে যে, অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আমার মোয়াক্কেলের পাওনা ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা আমার মোয়াক্কেলকে প্রদান পূর্বক আমাকে অবগত করাইবেন। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। অত্র লিগ্যাল নোটিশের ০১ (এক) কপি সংরক্ষিত রাখা হইল।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ




বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন