বিজ্ঞাপন

মরিনহোকে আনুষ্ঠানিকভাবে কোচ ঘোষণা করল রিয়াল

আবারও রিয়াল মাদ্রিদ ডাগআউটে ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’খ্যাত হোসে মরিনহো।

গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। পুরো ফুটবল বিশ্ব যখন বিশ্বকাপের মধ্যে বুঁদ, ঠিক তখনই আনুষ্ঠানিক ঘোষণা দিল রিয়াল মাদ্রিদ।


আজ (১১ জুন) এক বিবৃতিতে মরিনহোকে ৩ বছরের জন্য কোচ ঘোষণা করে রিয়াল। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডাগআউট সামলাবেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ জুলাই থেকে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুমের প্রাক-প্রস্তুতি বা প্রি-সিজন ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আর সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব বুঝে নিয়ে মাঠে নামবেন মরিনহো।

গত জানুয়ারি মাসে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার অধীনে ছন্দ খুঁজে পায়নি রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে ২-০ ব্যবধানে হেরে লা লিগার শিরোপা হাতছাড়া করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে সামগ্রিকভাবে ৬-৪ ব্যবধানে হেরে বিদায় নেয় রিয়াল।

ক্লাবের এই দুবস্থা দূর করতেই সাবেক রিয়াল কোচ মরিনহোকে ফেয়াচ্ছে রিয়াল। গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নিয়ে দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তিনি।

এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ৩ বছর রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।

বিজ্ঞাপন

পড়ুন : ১৯৮৬ বিশ্বকাপের সেই ঘটনা সামনে আনলেন মেক্সিকো কোচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন