বিজ্ঞাপন

রূপগঞ্জের স্কুল-কলেজ শিক্ষার্থীদের মেধা,বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনী

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্কুল এন্ড কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে প্রদর্শনীর আয়োজন করেছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ,উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ১২ জুন শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ দ্বৈত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি ( গ সার্কেল) মেহেদী ইসলাম, সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন, তদন্ত ওসি মোক্তার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মাসুম বিল্লাহসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকসহ শিক্ষার্থীরা।


এ আয়োজনে রূপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।প্রতিযোগীতার পর বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুসহ অতিথিরা।


এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, রূপগঞ্জের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন নামী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ ও মেধার স্বাক্ষরে সাফল্য পেতে কাজ করছি। আগামী প্রজন্ম হবে উজ্জ্বল ও সুশৃঙ্খল, দেশের একেকজন সম্পদ হিসেবে গড়ে তোলা হবে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাব সংকট দূরীকরণের আশ্বাস দেন তিনি।

পড়ুন- ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন