বিজ্ঞাপন

কালিয়াকৈরে ২০ পিস ইয়াবাসহ আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ রুবেল বাদশা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বিজ্ঞাপন

আটক রুবেল বাদশা উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পলাশতলী এলাকার শামসুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রুবেল বাদশাকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবেল বাদশাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কালিয়াকৈর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট নভেম্বরে চালু সম্ভব’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন