বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার হজ যাত্রীর লাগেজ নিয়ে বিরোধে বৃষ্টি উপেক্ষা করে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়। এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম কসবা হজ্ব কাফেলার মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরব যান। ওমরার আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার পথে তার একটি লাগেজ হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সঙ্গে হজ্ব কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা শুরু হয়।


গত ১১ জুন সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মোবাইল ফোনের মাধ্যমে দুই গ্রামের লোকজন নিজেদের অনুসারীদের জড়ো করলে বিরোধটি বড় আকার ধারণ করে। শনিবার সকাল থেকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা একটার দিলে প্রচন্ড বৃষ্টি শুরু হলে এর মাঝেই দুই পক্ষে মারামারি করেন।


সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমিন সুলতানা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

পড়ুন- চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন