বিজ্ঞাপন

বন্দরে রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

বন্দর থানা অটোরিকশা ও সিএনজি শ্রমিক সমিতির উপদেষ্টা ও স্বেচ্ছাসেবকদল নেতা মো. আবু সুফিয়ানের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার(১৩জুন) সন্ধ্যায় কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী-চাঁনপুর এলাকায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. মোস্তাকুর রহমান, বিএনপি নেতা শাহাদাৎ হোসেন, মো. লিটন, মো. জসিম, মনির হোসেন, আমির হোসেন, মো. তুষার, মো. ঈমন, মো. কাদিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজরাদী বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হাবিবুল্লাহ। এ সময় আবুল কাউছার আশার পূর্ণ রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজরাদী-চাঁনপুর এলাকার আলহাজ্ব আবুল কাউছার আশা সমর্থকবৃন্দ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন