বিজ্ঞাপন

কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব

কুমিল্লা নগরীতে পলো দিয়ে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর নোয়াপাড়া এলাকায় এই ব্যতিক্রমধর্মী আয়োজন চলে। এতে দুই শতাধিক মৎস্যশিকারী পলো দিয়ে মাছ শিকার করেন।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরার আনন্দ উপভোগ করেন।

বিজ্ঞাপন

মৎস্যশিকারী নজির আহমেদ জানান, কুমিল্লার ৫টি গ্রুপ আছে। আমরা বিভিন্ন উপজেলায় গিয়ে বাণিজ্যিকভাবে ধরে থাকি। আজ এখানে ২২০ জন এই পুকুরে নেমেছেন। জনপ্রতি টিকিট ১৫০০ টাকা। আমি ১০ কেজির মতো মাছ ধরতে পেরেছি।

স্থানীয় বাসিন্দা মোঃ বাশার জানান, এখানে আনন্দটাই বড়। আমরা মাছে-ভাতে বাঙালি। নতুন প্রজন্ম পলো দিয়ে মাছ ধরার সাথে পরিচিত হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান। তিনি জানান, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে মাছ ধরা উৎসব চলমান থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন