বিজ্ঞাপন

ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে ঘাটাইল উপজেলা প্রশাসন ও ধলাপাড়া রেঞ্জ, টাঙ্গাইলের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান।

বিজ্ঞাপন

এ সময় সহকারি কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন,ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বাহাউদ্দিন সারোয়ার রেজভী, মাধ্যমিক শিক্ষা অফিসার,উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মনিরুজ্জামান খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল রানাসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমাদুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় এবং বর্তমান সরকারের ইশতেহার অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপন করা হবে। এরই ধারাবাহিকতায় ঘাটাইল পৌরসভা ও সমগ্র উপজেলায় এ বছর এক লক্ষ বৃক্ষ রোপন করা হবে বলে।

পড়ুন: ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন