নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (১৩ জুন) উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের কোনো স্কুলে যাইনি, এসেছি সোনারগাঁওয়ে। একই সঙ্গে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিরা শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের প্রশংসা করেন।
পড়ুন: ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
আর/


