বিজ্ঞাপন

কোন সড়ক-মহাসড়কের পাশে ময়লা ফেলা যাবে না

ঢাকা বাইপাস ও ঢাকা সিলেট মহাসড়কের সংযোগস্থলে সড়কে ময়লার ভাগার সরিয়ে স্থায়ী ড্যাম্পিং স্টেশন স্থাপনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

১৪ জুন রবিবার সকালে উপজেলার গোলাকান্দাইলস্থ দুটি মহাসড়কের সংযোগস্থলে ময়লার ভাগার এলাকা পরিদর্শনকালে এমন আশ্বাস দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ ( রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, এএসপি গ সার্কেল মেহেদী ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, গোলাকান্দাইল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সেটা প্রধান মন্ত্রীর দৃষ্টি গোঁছর হয়েছে । উঁনার নির্দেশে এখানে পরিদর্শনে এসেছি। সড়কের পাশে ময়লা ফেলা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। ময়লা আবর্জনা গুলো যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সেজন্য জমির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি সেই ময়লা আবর্জনা গুলো রি-সাইকেলিং করে জৈব সার, এনার্জি উৎপাদন, মিথাইন গ্যাস তৈরীসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। বিদেশী সংস্থা গুলোকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হবে। আশারাখি এটা চালু হলে ময়লা পরিমান অনেকটা কমে আসবে।


তিনি আরো বলেন, কোন পৌরসভা, সিটি কর্পোরেশনসহ মহাসড়কের পাশে কোন প্রকার ময়লা আবর্জনা ফেলা যাবে না। সেব্যাপারে সকল পৌরসভা, সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া আছে।

এ সময় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের মাঝে আমরা রূপগঞ্জে সড়কের ময়লার ভাগার সরিয়ে গাছ লাগানো শুরু করেছি। এবছর ৫ কোটি বৃক্ষরোপন করা হবে। এ সড়কের ময়লার ভাগার বিষয়ে আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনতে সক্ষম হয়েছি। এতে আমাদের এলাকার স্থায়ী সমাধান হবে। আরও যে সকল সমস্যা রয়েছে তা দূর করতে কাজ করছি।

পড়ুন- রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানিতে গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন