বিজ্ঞাপন

এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার

প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ১২ এপিবিএনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

১২ এপিবিএন সূত্রে জানায় , গত এক বছরে সাইবার টিমের অভিযানে ২ হাজার ৯৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা বা ভুলবশত অন্যের কাছে চলে যাওয়া অর্থও উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

১২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার টিম নিরলসভাবে কাজ করছে। তিনি মোবাইল ব্যবহারকারীদের আইএমইআই নম্বর সংরক্ষণ এবং ফোন হারিয়ে গেলে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

পড়ুন- দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন