বিজ্ঞাপন

দেশে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এতদ্বারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের এলাকায় (নরসিংদী-৪) নতুন এই মেডিকেল কলেজটি চালু হলে এটি নরসিংদী ও আশপাশের জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়বে। সেই সঙ্গে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত অনুমোদন না দেয়ায় বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি আটকে গেছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন