বিজ্ঞাপন

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের বড় ধরনের বৃদ্ধি এনেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। সোমবার (১৫ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ১৩ জুন স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৯ বার দাম বাড়ানো হয়েছে, আর ৩৬ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই বছর ৬৪ দফায় দাম বাড়লেও ২৯ দফায় কমেছিল স্বর্ণের দাম।

পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন