বিজ্ঞাপন

গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুন) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মশাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস টাঙ্গাইলের ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে মশাখালির কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনটির কাপলিং ভেঙে ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই রিলিফ ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পড়ুন: তথ উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন