বিশ্বনাথ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেমের সঙ্গে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময়ের পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, কামাল মুন্না, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সাকী, দপ্তর ও প্রচার সম্পাদক বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং বিশ্বনাথ প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য মোস্তাক আহমদ মোস্তফা।
বক্তারা তাদের বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়, তথ্যের স্বচ্ছতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার বিষয় তুলে ধরেন। তারা নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিশ্বনাথের উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস জাহান, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ, হাবিব আহমদ ও আরকুম আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে অংশগ্রহণকারীরা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


