বিজ্ঞাপন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হলেন আল জুবায়েদ তালুকদার

দেশের অটোমোটিভ ও মোবিলিটি খাতের অন্যতম প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেডে (ACI Motors Ltd.) ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন আল জুবায়েদ তালুকদার। এর আগে তিনি প্রায় চার বছরেরও বেশি সময় প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ব্র্যান্ড ও বিপণন-সংশ্লিষ্ট দায়িত্বে কাজ করেছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী তার কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এসিআই মোটরসের তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত প্রধান কার্যালয়ে। নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে তিনি বলেন, প্রতিটি চ্যালেঞ্জ নতুন সুযোগ তৈরি করে এবং প্রতিটি সুযোগই ব্যক্তিগত ও পেশাগত বিকাশের নতুন দ্বার উন্মোচন করে। নতুন এই দায়িত্বে তিনি ইতিবাচক প্রভাব সৃষ্টি এবং নতুন সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রাণ-আরএফএল গ্রুপে কর্মরত অবস্থায় জুবায়েদ ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার, সাব-অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার এবং ম্যানেজমেন্ট ট্রেইনি–ব্র্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি ব্র্যান্ড কৌশল, ব্র্যান্ড উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, ট্রেড মার্কেটিং এবং বিক্রয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে তিনি এসকোয়ার গ্রুপে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। পাশাপাশি শিক্ষাজীবনে নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ক্লাব এবং আন্তর্জাতিক যুব সংগঠন এআইইএসইসির (AIESEC) বিভিন্ন কার্যক্রমেও সম্পৃক্ত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মার্কেটিংয়ে তার অভিজ্ঞতা এসিআই মোটরসের পণ্য উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশের প্রতিযোগিতাপূর্ণ অটোমোটিভ ও মোবিলিটি খাতে প্রতিষ্ঠানের অবস্থান আরও শক্তিশালী করতেও তার অবদান গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : গরমে এসি কেনায় অফার দিচ্ছে পিকাবু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন