ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
বিজ্ঞাপন
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরের প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা ছিল।
ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেনি।
পড়ুন: মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান, যান চলাচলে বিঘ্ন
আর/


