বিজ্ঞাপন

ভোলায় পিআইবির মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

জেলায় তিন দিনব্যাপী সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বিজ্ঞাপন


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

জেলা প্রশাসক সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড.নজরুল হক অনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

এ কর্মশালায় জেলার ৪০ জন সাংবাদিক অংশ নিয়েছেন। এতে অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা, এআই, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের শুরুতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কর্মশালার প্রথম দিনে স্টোরিবোর্ড তৈরি, সেটিংস ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ দেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ সাহাবউদ্দিন।

পড়ুন- আদ্‌-দ্বীনে শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন