বিজ্ঞাপন

দাদার আদর্শে অনুপ্রাণিত উজ্জ্বল হোসেন, রাস্তা ও স্ট্রিট লাইটে বদলে যাচ্ছে জনপদ

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের চারিপাড়া এলাকায় ২ কিলোমিটার সড়কে ২৩টি স্ট্রিট লাইট স্থাপন এবং এক কিলোমিটার নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

বিজ্ঞাপন

জানা গেছে, গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম বশির উদ্দিনের নাতি মো. উজ্জ্বল হোসেনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রায় ১৮ লাখ টাকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এ প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চারিপাড়া এলাকার বাসিন্দারা রাতের অন্ধকারে চলাচল ও যোগাযোগ ব্যবস্থার নানা সমস্যায় ভুগছিলেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মো. উজ্জ্বল হোসেন বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করে বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেন। পরবর্তীতে সেই বরাদ্দের অর্থে স্ট্রিট লাইট স্থাপন ও নতুন সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, অনেক বছর ধরে আমরা এই রাস্তার উন্নয়নের দাবি জানিয়ে আসছিলাম। উজ্জ্বল হোসেন আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বরাদ্দ এনে কাজগুলো বাস্তবায়ন করেছেন। এখন আমাদের চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে।

গৃহিণী রোকেয়া বেগম বলেন, আগে রাতে অন্ধকারের কারণে নারী ও শিশুরা চলাচলের সময় ভয় কাজ করত। এখন স্ট্রিট লাইট লাগানোয় পুরো এলাকা আলোকিত হয়েছে। এজন্য উজ্জ্বল হোসেনকে ধন্যবাদ জানাই।

ব্যবসায়ী মো. আলতাফ মিয়া বলেন, এলাকার উন্নয়নে উজ্জ্বল হোসেন সবসময় কাজ করে যাচ্ছেন তার দাদার মত। সরকারি বরাদ্দ এনে রাস্তা ও আলোর ব্যবস্থা করায় সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়েছে। তার দাদাও একজন পরোপকারী ও সমাজসেবক চেয়ারম্যান ছিলেন।

তরুণ সমাজকর্মী রাকিব হোসেন বলেন, নিজস্ব স্বার্থের বাইরে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করার যে মানসিকতা উজ্জ্বল হোসেন দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি ভবিষ্যতেও তিনি বা তার পরিবারের কেউ এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মানুষ উপস্থিত ছিলেন। উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের ফলে চারিপাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জননিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উদ্বোধনকালে ইউএনও মো. আল মামুন বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। নতুন সড়ক ও স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং রাতের নিরাপত্তা বৃদ্ধি পাবে। এলাকাবাসী এ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।

পড়ুন- সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন