বিজ্ঞাপন

ক্লাস ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, ৪ ঘণ্টা পর ভেসে উঠল দুই স্কুলছাত্রের নিথর দেহ!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৭ জুন) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে ও বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ হোসেন (১৫) এবং ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে ও একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভুইয়া (১৩)।

সহপাঠীদের বরাতে জানা যায়, রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের তিনজন ও বর্ণমালা স্কুলের চারজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সোনারগাঁয়ের মেঘনা নদীতে ঘুরতে আসে। পরে তারা নদীতে গোসল করতে নামে। প্রথমে দুইজন পানিতে তলিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়। এরপর মেরাজ ও কায়েস নদীতে নামলে প্রবল স্রোতে তারা নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টা পর প্রথমে মেরাজ হোসেন এবং পরে কায়েস ভুইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে স্কুল ফাঁকি দিয়ে তারা সোনারগাঁয়ে এসেছিল। নিহতদের কেউই সাঁতার জানত না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপপরিচালক মো. ওসমান গনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং চার ঘণ্টা পর মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সাম্প্রদায়িক সহিংসতা ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন