বিজ্ঞাপন

সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

বিজ্ঞাপন

তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটি স্বাগতিকদের জন্য কার্যত ‘ডু অর ডাই’। এই ম্যাচে হারলেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া। আর জিততে পারলে সিরিজে সমতা ফিরিয়ে শেষ ম্যাচকে পরিণত করবে অঘোষিত ফাইনালে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। পেসার শরিফুল ইসলাম ও স্পিনার শেখ মেহেদী হাসানের পরিবর্তে সুযোগ পেয়েছেন গতিময় পেসার নাহিদ রানা এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। বোলিং বিভাগে নতুন সমন্বয় এনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে প্রথম ম্যাচের জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়া একাদশে একটি পরিবর্তন এনেছে। জেভিয়ার বার্টলেটের জায়গায় সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, আবদুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে এআই: রাজধানীর আরও ১২০ মোড়ে আসছে স্মার্ট ট্রাফিক সিস্টেম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন