নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নবগঠিত কমিটির সভাপতি রেজাউল করিম রাব্বী ও সাধারণ সম্পাদক রাসেল শেখ আলীর এর নেতৃত্বে কাজিপুর-ধনুট রাস্তার রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়।
ঝটিকা মিছিলে নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, সকল রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। এসময় জেলা ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সদর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ উপজেলা ও থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ নিয়ে সিরাজগঞ্জে টানা তৃতীয় দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল অনুষ্ঠিত হলো।
পড়ুন : মাদারীপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও মিছিল


